বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪১ পিএম


বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
ছবি: আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ পালিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রো উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

আরও পড়ুন

তিনি বলেন, ওর্য়াল্ড ভেটেরিনারি ডে উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন একটি মহতী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পশু-পাখির রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং কৃষকরা বিনামূল্যে সেবা পেয়ে উপকৃত হবে।

তিনি জানান, হাবিপ্রবি ভবিষ্যতেও সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে এবং মাঠ পর্যায়ে সহজভাবে সেবা পৌঁছাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।  

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও পরামর্শ সেবা বিনামূল্যে প্রদান করা হয়।  

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission